ক্যানিং এ দুষ্কৃতীদের আক্রমণে জখম ৬ জন
দি নিউজ লায়ন ; সোমবার সকাল থেকে দফায় দফায় বেশ কয়েক জন দুষ্কৃতীরা দল আগ্নেয়াস্ত্র ও বোমা নিয়ে আক্রমণ করলে জখম হয় ৬ জন।জখমদের মধ্যে এক জন এস আই ইন্দ্রজিৎ ভকত।জখমরা ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার ইটখোলা অঞ্চলের গোলাবাড়ি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকাল ১০ টা নাগাদ বেশ কয়েক জন দুষ্কৃতী হঠাৎই গোলাবাড়ি বাজার এলাকায় আগ্নেয়াস্ত্র ও বোমা নিয়ে আক্রমণ করে।বোমা গুলি ছোঁড়ে এবং প্রায় ২০ টি দোকানপাট ভাঙচুর করে দুষ্কৃতীরা।ছোঁড়া হয় ইট প্যাটকেল।জখম হয় ৬ জন।এদের মধ্যে সীমা মাঝি নামে এক জন মহিলাও জখম হয়।পাশাপাশি ইটের আঘাতে জখম হয় এস আই ইন্দ্রজিৎ ভকত।
জখমরা ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।জখমদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক।এদিকে এই ঘটনায় বারুইপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু,ক্যানিং থানার আই সি আতিবুর রহমানের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় ঢোকে।পুলিশ বিকাল ৩ টায় এলাকায় চিরুনি তল্লাশি চালিয়ে এ পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করে।
বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু বলেন বেশ কিছু লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধলে বেশ কয়েক জন জখম হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশ কর্মী জখম হয়।এই ঘটনায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।এলাকায় চলছে পুলিশি টহলদারি।পাশাপাশি এই ঘটনায় পুলিশ গুলি চালানোর বিষয়ে অস্বীকার করেন।

Post a Comment